Posts

উবুন্টুতে বাংলায় লেখুন খুব সহজে - Type Bangla in Ubunto

Image
উবুন্টুতে বাংলায় লেখালেখি করা উবুন্টুতে বাংলায় লেখালেখির জন্য ডিফল্টভাবেই বাংলা কয়েকটি লেয়াউট দেয়া থাকে। এই লেয়াউটগুলো ব্যবহারের জন্য আলাদা কোন কিছু ইন্সটল করতে হয়না, কেবল লেয়াউটগুলো অ্যাক্টিভেট করলেই হয়ে যায়। ডিফল্টভাবে থাকা এসব লেয়াউটের মাঝে জনপ্রিয় দুটি লেয়াউট “প্রভাত” ও “জাতীয়”ও রয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে বাংলা লেখালেখি শুরু করবেন উবুন্টুতে। প্রথমে ড্যাশ এ যান। সেখানে লিখুন key বা keyboard. যে তালিকা আসবে সেখান থেকে Keyboard Layout ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডোটির বাম কোনায় নিচের ছবিতে চিহ্নত যোগ চিহ্নে (+) ক্লিক করুন। বিভিন্ন কিবোর্ড লেয়াউটের একটা তালিকা আসবে। এবার সেখান থেকে Bengali লিখে লিস্ট থেকে আপনার পছন্দমত কিবোর্ডটি Add করে নিন। কিবোর্ড Add করা হয়ে গেলে নিচের ডানদিকে কোনায় Options বাটনে ক্লিক করুন। Key(s) to change layout অপশনে গিয়ে যেকোন কম্বিনেশনে টিক দিন। এবং Close বাটনে ক্লিক করুন। এতে করে খুব সহজেই এই কম্বিনেশন ব্যবহার করে আপনি কিবোর্ড দিয়েই ইংলিশ ও বাংলা লেয়াউটের একটা থেকে আরেকটিতে চলে যেতে পারবেন। অবশ্য নিচের ছব...

উবুন্টুর ডেস্কটপের পরিচিতি - Introduce of Ubuntu Desktop

Image
উবুন্টুর ডেস্কটপের উবুন্টুর লাইভ সিডি চালিয়ে বা উবুন্টু ইন্সটল করে আপনি টের পেলেন আপনিতো ডেস্কটপের কিছুই বুঝছেননা! উইন্ডোজে যেখানে নীচে একটা টাস্কবার থাকে সেখানে উবুন্টুতে উপরে একটা টাস্কবার। তার উপর টাস্কবারে কোন স্টার্ট বাটন নেই! কোত্থেকে শুরু করবেন কোন কূল কিনারা পাচ্ছেননা, পুরোটাই অচেনা লাগছে, তাই না! চলুন তাহলে অচেনা ভাবটা কাটিয়ে উবুন্টুর ডেস্কটপের সাথে পরিচিত হয়ে দোস্তি করে ফেলি। উবুন্টুর ডেস্কটপ এনভায়রনমেন্টের হচ্ছে ইউনিটি (Unity), যা কীনা আরেকটি ডেস্কটপ এনভায়রনমেন্ট গ্নোম (GNOME) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও আরো কিছু ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করা হয় এবং ডেস্কটপ এনভায়রনমেন্টের উপর নির্ভর করে উবুন্টুর বিভিন্ন নামের (কুবুন্টু, জুবুন্টু, লুবুন্টু) সংস্করণ রয়েছে। এ লেখাটিতে বিভিন্ন ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে আলোচনায় যাচ্ছিনা। ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে বিস্তারিত জানতে এই লেখাটি (লিংক) পড়ুন। এ লেখায় কেবল উবুন্টুর ডিফল্ট ডেস্কটপ নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনি উবুন্টু ইন্সটলের পর কিংবা উবুন্টুর লাইভ সিডি চালানোর পর মনিটরে যে ডেস্কটপ আসে ...

উবুন্টু এর বৈশিষ্ট্য

Image
উবুন্টুতে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এর ব্যবহারযোগ্যতার উপর। ইউবিকুইটি নামে উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে একটি সফটওয়্যার ব্যবহার করা হয়। এটি লাইভ সিডি এনভাইরনমেন্ট থেকে কোন রিস্টার্ট করা ছাড়াই সম্পূর্ণ ইনস্টলেশন সম্পন্ন করে। অনেক বেশি মানুষের কাছাকাছি পৌছাতে উবুন্টুতে accessibility এবং internationalization এর কাজগুলিও করা হয় গুরুত্বের সাথে করা হয়। উবুন্টু ৫.০৪ সংস্করণ থেকে ডিফল্ট ক্যারেক্টার এনকোডিং হিসাবে ইউনিকোড ব্যবহার শুরু করা হয়েছে। এর ফলে উবুন্টু রোমান নয় এমন স্ক্রিপ্ট সমূহে ব্যবহার সহজ হয়ে যায়। প্রশাসনিক কাজসমূহ করার জন্য এখানে sudo নামে একটি টুল ব্যবহার করা হয়। এটি নিরাপত্তা বৈশিষ্টসমূহ অক্ষুন্ন রেখেই সাধারণ ব্যবহারকরীদের সাময়িকভাবে প্রশাসনিক কাজসমূহ করার সুযোগ করে দেয়। এখানে রুট অ্যাকাউন্টটি বন্ধ করা থাকে এবং অভিজ্ঞ বা দক্ষ নয় এমন ব্যবহারকারীরা যেন সিস্টেমের অনাকাঙ্খিত বা নিরাপত্তা ব্যবস্থার কোন ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা থাকে। পলিসিকীট নামে একটি ব্যবস্থা সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এটি সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ডেক্সটপ ...

উবুন্টু লিনাক্স এর ইতিহাস এবং উন্নয়ন

Image
ইতিহাস এবং উন্নয়ন উবুন্টু তৈরি করা হয়েছে ডেবিয়ান কোডের উপর ভিত্তি করে। উবুন্টু তৈরি করা অন্যতম প্রধান লক্ষ্য হল প্রতি ছয় মাস অন্তর একটি করে নতুন সংস্করণ প্রকাশ করা যার ফলে দ্রুত সিস্টেমের হালনাগাদ করা সম্ভব হবে। উবুন্টুর এপ্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০ অক্টোবর, ২০০৪। উবুন্টুর প্রতিটি সংস্করণ প্রকাশিত হয় ছয় মাস পর পর। ডেবিয়ান ভিত্তিক অন্যান্য সংস্করণসমূহ যেখানে ব্যাপকভাবে মালিকানাধীন এবং মুক্ত সোর্স নয় এমন সফটওয়্যার প্রকাশ করে থাকে সেখানে উবুন্টুতে প্রধানত ফ্রি(লিবরে) এবং মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। তবে মালিকানাধীন হার্ডওয়্যার ড্রাইভারের ক্ষেত্রে এই বিযয়টি কিছুটা আলাদা। উবুন্টু প্যাকেজসমূহ ডেবিয়ান আনস্টেবল ব্রাঞ্চের প্যাকেজ এর উপর ভিত্তি করে তৈরী। উভয় অপারেটইং সিস্টেমই ডেবিয়ানপর ডেব প্যাকেজ ফরম্যাট এবং প্যাকেজ ব্যাবস্থাপনা টুল এপিটি এবং সিন্যাপটিক ব্যবহার করে তবে উবুন্টু ১২.০৪ থেকে সিন্যাপ্টিক প্রাথমিকভাবে ইন্সটল করা থাকে না। এই বিষয়টি বাধ্যতামূলক নয় যে উবুন্টু এবং ডেবিয়ান প্যাকেজসমূহের বাইনারী ফরম্যাট পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। অনেক ক্ষেত্রেই দ...

উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশন

Image
উবুন্টু (ইংরেজি উচ্চারণ: (অসমর্থিত টেমপ্লেট) অথবা একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি ডেবিয়ান লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা নিজস্ব ডেস্কটপ পরিবেশ ব্যবহার করে থাকে, এটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার হিসাবে বিতরণ করা হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকার একটি প্রচলিত প্রবাদ উবুন্টু থেকে এর নামকরণ করা হয়েছে। এই শব্দের অর্থ হল "অপরের জন্য মানবতা"।  উবুন্টু নিয়মিতভাবে যুগপোযোগী এবং স্টেবল অপারেটিং সিস্টেম প্রকাশ করে আসছে। সাধারণ ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা এই অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্যতা, ব্যবহারের স্বাধীনতা, নিয়মিত প্রকাশ এবং সহজ ইনস্টলেশন-এর প্রতি বেশি মনোযোগ দেয়া হয়ে থাকে। ওয়েব ভিত্তিক পরিসংখ্যান থেকে দেখা যায় যে, ডেক্সটপ লিনাক্স ব্যবহারকারীদের প্রায় ৫০%  উবুন্টু ব্যবহার করেন। এবং সার্ভারের ক্ষেত্রে প্রথম সারির অপারেটিং সিস্টেমে সমূহের মধ্যে উবুন্টু রয়েছে। উবুন্টুতে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজের উপর ভিত্তি করে। এর অধিকাংশই ফ্রি সফটওয়্যার লাইসেন্সের অধিনে প্রকাশিত। এই ধরনের সফটওয়্যার সাধারণভাবে মুক্ত সফটওয়্...